✓ আজকের বিষয়: মানুষ হয়ে জন্ম নিলেই কি প্রকৃত মানুষ হওয়া যায়?
✅ প্রথম কথা: আমরা তো মানুষ হয়ে জন্ম নিয়েছি, তাহলে আবার মানুষ হবো কেন?
= উত্তর: জন্মের মাধ্যমে আমরা সবাই মানুষ হিসেবে পৃথিবীতে আসি। কিন্তু প্রকৃত মানুষ হওয়া শুধু জন্মের বিষয় নয়; এটি সুন্দর চরিত্র, নৈতিকতা, মানবিকতা, সততা এবং সৎকর্মের মাধ্যমে অর্জিত হয়। মানুষের পরিচয় জন্মে, আর প্রকৃত মানুষের পরিচয় কর্মে।
✅ দ্বিতীয় কথা: ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যাংকার, শিক্ষক, পুলিশ কর্মকর্তা, বিসিএস ক্যাডার কিংবা অন্য কোনো উচ্চপদস্থ কর্মকর্তা হলেই কি জীবন ধন্য হয়ে যায়?
= উত্তর: না। কখনোই না। শুধু বড় পদ, উচ্চ বেতন বা সামাজিক মর্যাদা অর্জন করলেই জীবন ধন্য হয়ে যায় না। যদি কেউ সুদ, ঘুষ, দুর্নীতি, প্রতারণা, অন্যায় ও মানুষের অধিকার হরণে জড়িয়ে পড়ে, তবে তার পদমর্যাদা যত বড়ই হোক, তা জীবনের প্রকৃত সার্থকতা এনে দিতে পারে না।
✅ তৃতীয় কথা: তাহলে জীবন ধন্য হয় কীভাবে?
= উত্তর: জীবন সত্যিকার অর্থে ধন্য হয় সৎকর্ম, উত্তম চরিত্র, মানবসেবা, ন্যায়পরায়ণতা, হালাল উপার্জন, সুদ-ঘুষ-দুর্নীতি থেকে বিরত থাকা এবং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে। মানুষ মৃত্যুর পর পদবি নয়, বরং তার আমল, চরিত্র ও মানুষের জন্য রেখে যাওয়া কল্যাণকর কাজের মাধ্যমেই স্মরণীয় হয়ে থাকে।
🖋️ মূল কথা: জন্ম মানুষ করে, কিন্তু চরিত্র মানুষ বানায়। পদমর্যাদা সম্মান দিতে পারে, কিন্তু সৎকর্ম, হালাল জীবন, সুদ-ঘুষ-দুর্নীতিমুক্ত চরিত্র এবং মানবসেবাই জীবনকে সত্যিকার অর্থে ধন্য ও সফল করে।
© Dr. Md. Rafiqul Islam Rafiq

0 Comments